চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:২৯| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:৩১
অ- অ+

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারিয়েছেন রাহেলা আক্তার শান্তা নামে এক কলেজছাত্রী।

বুধবার দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তা শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার মুন্সী বাড়ির মো. সামছুল হুদার মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় চাঁদপুরগামী 'আইদি পরিবহন' নামের একটি দ্রুতগামী বাস শান্তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস, ঢাকা নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কলেজের শিক্ষকরা জানান, শান্তা অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষী চালকের শাস্তির দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তার সহপাঠী ও শিক্ষকরা এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং ঘাতক বাসের চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা