যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:০৭
অ- অ+

যশোরে ট্রাকের চাকায় পিষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন শহরের খালধার রোড এলাকার মৃত মোরসেদ আলীর ছেলে জুলফিকার আলি শিপন (৪৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাশিমপুর শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার সময় বাহাদুরপুর চিড়ার মিলের সামনে পৌঁছালে রাস্তায় ভাঙা খাদে পড়ে গেলে দ্রুত গতির মালবাহী ট্রাক শিপনকে পিশে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। পরে যশোর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তী কার্যক্রম ও ব্যবস্থা গ্রহণের জন্য শিপনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

(ঢাকা টাইমস/০৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4