যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ২১:০৫| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ২১:০৬
অ- অ+

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

চালু হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, গত ৫ জানুয়ারি রাত থেকে কারখানার একটি প্লান্টে ইন্টার্নাল ও যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে এবং দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা করা হচ্ছে।

কারখানা সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল। নতুন করে উৎপাদন বন্ধ হওয়ায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ১৯ জেলার সার সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কারখানার জেনারেল ম্যানেজার (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, কারখানার একটি প্লান্টে সাময়িক সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার পুনরায় উৎপাদনে ফেরার আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রাখে।

(ঢাকা টাইমস/০৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ২০ জনের মৃত্যু, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
ঢাকা রেঞ্জের ১৩ জেলায় দুর্গাপূজার মণ্ডপ ৭ হাজার ৬২১, নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা