ভোলায় ভূমিকম্প অনুভূত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯
অ- অ+

ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপের বাসা-বাড়ি, মসজিদ-বাড়ি, উপজেলার দালান-কোঠা, হাসপাতালের বিল্ডিং কাঁপতে থাকে।

শুক্রবার ভোর ৬টায় এই ভূকম্পন অনুভূতির ঘটনা ঘটে।

মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী জানান, মসজিদে ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে।

এছাড়াও হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজেরর নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে।

জানা যায়, ভারতের মনিপুর ও আসম সহ অন্যান্যস্খানে ভূমিকম্পনের কারনে ভোলার মনপুরা উপকূলে এই ভূ-কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে মণিপুর ভূকম্পনের ফলে বাংলাদেশর বিভিন্ন স্থান সহ ভোলার মনপুরায় ভূ-কম্পন অনুভূত হয়। যা রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ২০ জনের মৃত্যু, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
ঢাকা রেঞ্জের ১৩ জেলায় দুর্গাপূজার মণ্ডপ ৭ হাজার ৬২১, নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা