কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে গেলে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
রুহুল আমিন জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়াটগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান বলেন, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি তুরনিপাড়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে উল্টে পড়ে।
এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুজন বাসযাত্রী নিহত হন। তাদের পরিচয় তৎক্ষণাৎ মেলেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
(ঢাকাটাইমস/৯জানুয়ারি/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































