চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৬, ২২:০৬
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভারত থেকে একটি অস্ত্রে চালান বাংলাদেশে প্রবেশ করবে। এসংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আজমতপুর সীমান্তের ১৮২/৩-এস সীমান্ত পিলার হতে প্রায় ৪’শ গজ বাংলাদেশ অভ্যন্তরে উনিশবিঘা গ্রামের একটি আমবাগানের মধ্যে অভিযান চালানো হয়। এসময় মালিকবিহীন ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো দেশে নাশকতার জন্য আনা হচ্ছে বলে ধারণা করেন করেন অধিনায়ক।

তিনি আরও বলেন, গত ৬ মাসে মহানন্দা ব্যাটালিয়ন ৬টি বিদেশি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।

এছাড়াও গত ৩ বছরে এই ব্যাটলিয়ন ১৫ জন আসামিসহ ৩৩টি পিস্তুল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগজিন আটক করে।

(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা