ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৬, ২২:২৯
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমকালো আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের উন্মুক্ত মাঠে গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ৩০টি ঘোড়া অংশ নেয়। হাজারো দর্শকের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি সৈয়দ মো. লিটন, প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ সাজ্জাদ মোরশেদ সোহান, খরসু মিয়া, রুবেল খান, কামাল মিয়া, রহমান মিয়া, বহুল পরিচিত কমেডিয়ান ও ইউটিউবার শুক্কুর আলী।

এ সময় স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিজয়ী হন সিলেট থেকে আগত বাংলার তাজ ও চুনারুঘাট থেকে আগত

লাল বাদশাহ।

বিজয়ী ঘোড়ার মালিকের হাতে টেলিভিশন ও খাসি তুলে দেন অতিথিবৃন্দ।

(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা