হারাম দিয়ে শুরু করে কখনও হালাল কাজ করা যাবে না: হাসনাত

কুমিল্লা প্রতিনিধি
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৬, ১৭:৪২
অ- অ+

হারাম দিয়ে শুরু করে কখনও হালাল কাজ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা- (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, যারা একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে, মিটার চুরি করছে, যারা ব্যাংকের টাকা চুরি করছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছেন। আমরা ভোট চুরি হতে দেব না।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। সেই জন্য আপনাদের (জনগণ) কাছে অনুরোধ থাকবে যারা অতীতে দুর্নীতি করেছে, দেবিদ্বারের বিভিন্ন মামলা, মিটার মামলা, মামলা, যেই মামলায় তারা জড়িত ছিল, যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল, কারা দুর্নীতি করছে বিষয়গুলো আপনারা জানেন।

তিনি আরও বলেন, যারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, তারা কখনোই কেন্দ্র দখল করতে পারবে না। যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে, তারা কখনো ভোট চুরি করতে পারবে না। আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।

এর আগে সকাল থেকে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর গ্রাম, যুক্তগ্রাম, পৈরাংকুল গ্রামসহ বিভিন্ন এলাকায় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। সময় স্থানীয় এনসিপি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপিবিএনের ক্ষমতার পরিধি বাড়ছে, মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন যিনি
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা