আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৬, ২৩:৪৯
অ- অ+

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে বন্দরের কদমরসূল এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন, চালক হান্নান, মঞ্জুর, হাবিব, রাকিবুল, খোরশেদ, তারেক, ফেরদৌসসহ ৮ জন।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও শ্রমিকরা জানান, রাত ৮ টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৮ জন শ্রমিক দগ্ধ অবস্থায় কারখানার ফটকের সামনে এসে আর্তনাদ করতে থাকে। পরে কারখানার লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় জানান, বিস্ফোরণের খবর পেয়ে তারা ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
ঢাকা রেঞ্জের ১৩ জেলায় দুর্গাপূজার মণ্ডপ ৭ হাজার ৬২১, নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা