কক্সবাজারে আরাকান আর্মির মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ১৩:৪২| আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৩:৫২
অ- অ+

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ (২৮) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় এই ঘটনা ঘটে।

আহত হানিফ টেকনাফের হোয়াইক্যং লম্বা বিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে। তিনি স্থানীয় একজনের মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করছিলেন। বিস্ফোরণের পর তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, নাফ নদীতে কাজ করার সময় হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সতর্ক করেছে, নদী ও আশেপাশের এলাকায় এখনও মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। তাই এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভারতের ‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ
এসএসসিতে ইতিহাস গড়ল নাছিমা কাদির মোল্লা হাইস্কুল, সবাই জিপিএ-৫
ফিফাকে ট্রাম্পের ‘হুমকি’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা