খুলনায় সিআইডি কার্যালয়ে আগুন

খুলনা ব্যুরো
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯| আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:০৬
অ- অ+

খুলনা বিভাগীয় সিআইডি অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে খুলনার শিরোমনি এলাকায় অবস্থিত সিআইডি অফিসের পাঁচতলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে ঘটনা ঘটে।

ঘটনায় ওই কক্ষের এসি এবং কিছু আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের খানজাহান আলী থানার ইউনিট ইনচার্জ মাসুদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের টিম আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাসায়নিক পরীক্ষকের কক্ষের এসি, সিসি টিভি ক্যামেরা আসববপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আগুন লাগার মূল কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ।

সিআইডি খুলনার পুলিশ সুপার মো. রাশিদুল হক বলেন, পাঁচতলা ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। এতে একটি এসি কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২০ থেকে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপিবিএনের ক্ষমতার পরিধি বাড়ছে, মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন যিনি
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা