ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল দখল ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫
অ- অ+

ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দূষণমুক্ত করে নান্দনিক করে তুলতে উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে পৌরসভার পক্ষ থেকে টাউন খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় তিনি খালটির বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং দ্রুত বর্জ্য অপসারণসহ করণীয় বিষয়ে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

পরিচ্ছন্নতা অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষ জানায়, উন্নত দেশের মত করে টাউন খালকে নান্দনিক ও উপভোগ্য করে তুলতে একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কারণ সংশ্লিষ্টদের আন্তরিকতার অভাব এবং জনগণের অসচেতনতার কারণে অস্তিত্ব সংকটে রয়েছে শহরের পানি নিষ্কাশনের অন্যতম এই খালটি। তাই খালটিকে দূষণ ও দখলমুক্ত করে ওয়াকিংওয়ে নির্মাণ, দুইপাশে বৃক্ষরোপনসহ আলোকসজ্জা করা হবে। সে সাথে কেউ যাতে নির্বিচারে খালে বর্জ্য না ফেলে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

প্রসঙ্গত, শহরের বুক চিরে বয়ে যাওয়া প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খালটি এর আগেও কয়েক দফায় পরিষ্কার ও পুণঃরুদ্ধারের উদ্যোগ নেয়া হলেও তা স্থায়ী হয়নি। এতে অস্তিত্ব সংকটে রয়েছে শহরের দুই অংশকে যুক্ত করা খালটি। (ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সেনাবাহিনীর সিজিএস মাইনুর রহমান
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা