চাঁদপুরে চলছে ফসলী জমি কাটার মহোৎসব

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:১৬
অ- অ+

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে চলছে মাছের ঝিলের নামে ভেকু দিয়ে ফসলী জমি কাটার মহোৎসব। ইউনিয়নের প্রায় ১০টি স্থানে শরীয়তপুর জেলার একটি প্রভাবশালী চক্র স্থানীয় কিছু ব্যক্তিকে সাথে নিয়ে জমির টপ সয়েল কেটে ফেলছে। টপ সয়েল কাটলে ফসল উৎপাদন কমে যায়। আর কিছু ব্যক্তি লাভবান হতে গিয়ে ধ্বংস হচ্ছে ফসলি জমি ও ক্ষতিগ্রস্ত কৃষক।

আইনে আছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (পরবর্তীতে সংশোধিত) জরিমানা, কারাদন্ড ও উভয় দণ্ডের বিধান রয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেহজংপুর গ্রামের খানেপুর মৌজায় ও ফেরিঘাটের বিপরীত পাশসহ প্রায় ১০টি স্থানে শরীয়তপুর জেলার নান্টু মাল, ইউনুস মোল্লা, চান্দু চৌকিদার, হাফেজ খান, বিল্লাল গাজী, মমিন দিদার, মজু হাওলাদার, হারুন হাওলাদার, ইসমাইল তালুকদার, খোরশেদ হাওলাদারসহ একটি চক্র স্থানীয় কিছু লোককে সাথে নিয়ে মাছের ঝিলের নামে শত শত একর ফসলী জমির টপ সয়েল বেকু দিয়ে কেটে ফেলছে। যার ফলে ফসল উৎপাদন কমে যাচ্ছে। এই চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। রাতের আঁধারে এই স্তুপকৃত মাটি জাহাজে করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে চক্রটি।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, কয়েকদিনপূর্বেও মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ভেকু পেয়ে ধ্বংস করা হয়। তবে শিগগিরই এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা