ঘাটাইলে পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:২৪
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে হাসিবুল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত হাসিবুল পঞ্চগড় জেলার বোদা থানার গোবার ভিটা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলা প্রশাসনের পুকুরে হাসিবুল গোসল করতে নেমে ডুব দেওয়ার পর নিখোঁজ হন। বিষয়টি আশপাশের লোকজন দেখেন। অনেক সময় পেরিয়ে গেলেও ডুব দিয়ে না উঠার কারণে ঘাটাইল ফায়ার সার্ভিসের দলকে জানানো হয়। পরে টাঙ্গাইল জেলার ডুবুরি ইউনিটের লোকজন খবর দিলে ২ ঘণ্টা চেষ্টা করে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের ওয়ার্কসপ পরিদর্শক রতন কুমার দেবনাথ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাঙ্গাইল থেকে ডুবুরি ইউনিটকে খবর দিই। পরে তারা পুকুর থেকে লাশ উদ্ধার করে।

ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, লাশ থানায় আছে। তার স্বজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। (ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা