ব্যালটের ভাঁজে ধানের শীষের অবস্থান প্রসঙ্গে যা বললেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ০০:৩০
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়ার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর এ বিষয়ে আপত্তি তুলেছে বিএনপি। তবে এ প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ইট ইজ অ্যা মিস।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ইট ইজ অ্যা মিস, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না এই কারণে যে, ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে, আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেভাবেই ব্যালট করা হয়েছে।

ব্যালটে ধানের শীষ প্রতীক পুনরায় ছাপা হবে কি? এই প্রসঙ্গে সচিব বলেন, এটা নিয়ে এখন বলা যাবে না। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ঋণ খেলাপির মনোনয়নপত্র বৈধ হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, স্পেসিফিক করে বলতে হবে। এরকম বিষয় আমার জানামতে নেই। গণভোটের প্রচার কারা চালাবে—এমন প্রশ্নের জবাবে কোনো সঠিক উত্তর দেননি ইসি সচিব।

বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সচিব বলেন, আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছি মধ্যপ্রাচ্য এবং বেশকিছু দেশে। বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে, ওখানে ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় বা বক্সে ছিল। ছাত্রজীবনে আমরা হোস্টেলে দেখেছি একটা জায়গায় চিঠিপত্র রেখে যেতো অনেকে। এরপরে একটা টেবিলের ওপর থেকে আমরা নিজেরা নিজের মতো করে চিঠি নিতাম। সেরকম একটা বক্সে আমরা ১৬০টি ব্যালট দিয়েছি। ওই বক্সটা যখন প্রবাসী ভাইবোনরা দেখেছেন তখন খুশি ধরে রাখতে পারেনি। তবে ভিডিও ক্লিপটা যারা করেছে তা ঠিক করা হয়নি। প্রবাসী ভোটাররা ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ ভিডিও করে পোস্ট করেছে। তবে বিষয়টি সংশ্লিষ্টরা তদন্ত করছেন।

এর আগে গত মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেওয়া হয়েছে। অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে। যেটা ভাঁজ করলে এটা ভালো করে নজরেই পড়বে না। আমরা এ নিয়ে কথা বলেছি তাদের (ইসি) সঙ্গে। তাদের কথায় মনে হয়েছে যে, তারা বিষয়টি ঠিক ওভাবে খেয়াল করেননি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা