সালথায় যুবলীগ নেতা ফরহাদ গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৩
অ- অ+

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. সোহেল রানা ফরহাদ (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রার্থী ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, যুবলীগ নেতা ফরহাদের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার ওয়ারেন্ট ছিল। শুক্রবার সকালে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা