গাজীপুরের পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:০২
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নীরব হোসেন শান্ত ওরফে ফজলে রাব্বিকে (৩৫) দীর্ঘদিন পরে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) পূবাইল থানাধীন হায়দারাবাদ আক্কাস মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নীরব হোসেন শান্ত ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ (মাউরার টেক) এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, ২০১৬ সালে দক্ষিন খান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি নীরব হোসেন শান্তক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) এর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, অতিরিক্ত এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার উপ-পরিদর্শক নাছির শুক্রবার দুপুরে হায়দ্রাবাদ আক্কাস মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আসামি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়ানোর জন্য ঢাকাসহ আশপাশের এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। (ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি: কাভান সুলিভান
রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা