রাজবাড়ীতে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:০০| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮
অ- অ+

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গাড়ি চাপা দিয়ে তেলের পাম্পের কর্মীকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আবুল হাসেম সুজন (৫৩) ও তার গাড়িচালক মো. কামাল হোসেন সরদার (৪৩)।

শুক্রবার রাতে রাজবাড়ী জেলা পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (গতকাল) ভোর সাড়ে চারটার দিকে আবুল হাসেম সুজনের ব্যক্তিগত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬) করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। তেলের মূল্য পরিশোধ না করে চালক দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে রিপন সাহা দৌড়ে গিয়ে সামনে দাঁড়ান। এ সময় চালক গাড়িটি রিপনের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে (পেনাল কোডের ৩০২/৪২০/৩৪ ধারা) মামলা করেছেন। পরবর্তীতে দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবুল হাসেম সুজনকে এবং পরে চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে অভিযুক্ত গাড়িও।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। ২০১৯ সালে তিনি সংবাদ সম্মেলন করে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন।

পুলিশ সূত্র জানায়, সুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। গত ৩১ ডিসেম্বর হামলা ও লুটপাটের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দৌলতদিয়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান