অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা-মোবাইল খোয়ালেন গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:১৪| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:১৫
অ- অ+

ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। এ সময় অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছেন।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় থেকে অজ্ঞান অবস্থায় সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ।

তাজহাট থানা পুলিশ জানায়, বিকালে পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে ঢাকা থেকে গাইবান্ধায় ফিরছিলেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। পথে বাসের মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে অজ্ঞানপার্টির লোকজন তাকে বাস থেকে রংপুর মডার্ন মোড়ে নামিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে ফেলে রেখে চলে যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ তাকে উদ্ধার করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান