করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৫
অ- অ+

লালমনিরহাট জেলার সদর উপজেলার চর খারুয়ার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘করিম-বানু ফাউন্ডেশন’। শুক্রবার সংগঠনটির উদ্যোগে কয়েকশ' শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করা হয়েছে।

আয়োজকেরা জানান, তীব্র শীতের কারণে গ্রামাঞ্চলের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন। এসব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই করিম-বানু ফাউন্ডেশন এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

শীতবস্ত্র বিতরণের বিষয়ে করিম-বানু ফাউন্ডেশনের কর্ণধার ইউসুফ হোসেন বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা