কুমিল্লা-৪: হাসনাতের বৈধ, বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:০৬
অ- অ+

কুমিল্লা- আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)

শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানিতে ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এর আগে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে নির্বাচন কমিশন তার আবেদন নামঞ্জুর করে। ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ থাকছে।

উল্লেখ্য, গত জানুয়ারি হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। অন্যদিকে, তারও আগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না সে বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সর্বশেষ আপিল শুনানিতে সেই অভিযোগের ভিত্তিতেই বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সেনাবাহিনীর সিজিএস মাইনুর রহমান
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা