পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করব, প্রচুর অর্থ প্রয়োজন: অর্থ উপদেষ্টা

চাঁদপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৫৩
অ- অ+

পে স্কেল বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় এবং ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই, ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে। এ ধরনের সংস্কার যেকোনো সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে। পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করবো, প্রচুর অর্থের প্রয়োজন।

তিনি বলেন, এখনতো আর রাজনৈতিক চাপ নেই, টাকা দিয়ে কোন বিশেষ দলও আসতে পারবে না এবং পেশি শক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না। তাহলে ভোট কেনো হবে না। সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা চাই ভালো লোক আসুক। কথায় না, যিনি কাজে প্রমাণ দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Dhaka’s Rising Heat: A Crisis of Urban Planning
রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ
যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি, মধ্যপ্রাচ্যে স্বস্তির আভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা