‘গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, এটা সবার দায়িত্ব’

টাঙ্গাইলে ভোট ও গণভোট প্রচার কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব এটা প্রচার করার।
সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ তারিখের পর প্রার্থীরা তাঁদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবেন।
এর আগে, তিনি তাঁর বক্তব্যে গণভোট কেন এবং কী কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলকে)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































