রাজবাড়ী রেলস্টেশনে গাঁজা ও বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:২৯
অ- অ+

রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে আনুমানিক ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যমানের ৫ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম–মোছা: শিরিন শান্তি।

সোমবার রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। অভিযানে ৫ কেজি গাঁজা ও একটি বিদেশি মদের বোতলসহ মোছা: শিরিন শান্তি (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিরিন শান্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. আশরাফুল।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও মদ সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা
শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির