সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে সিএমএইচে নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানের সময় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন।
জানা গেছে, এদিন বিকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে র্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সেখানে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। এতে আহত হন আরও কয়েকজন। তাদের মধ্যে তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































