ফরিদপুরে র‍্যাবের অভিযানে ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:৪৮
অ- অ+

ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যমানের ৬৫ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আতিয়ার রহমান।

বৃহস্পতিবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‍্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোতয়ালী থানাধীন মৃগী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো আনুমানিক ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যমানের ৬৫ বোতল ফেয়ারডিল (ফেনসিডিল জাতীয় মাদক) উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আতিয়ার রহমান (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মদনা এলাকার বাসিন্দা এবং পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব। অভিযানে মাদক বহনে ব্যবহৃত লাল-কালো রঙের একটি হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেয়ারডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কার ভাবনা
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
১১ বছরের শিশুকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের বাবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা