নগরকান্দায় বাসে তল্লাশিতে প্রায় ৭ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, ২০:০০| আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:১১
অ- অ+

ফরিদপুরের নগরকান্দা এলাকা থেকে প্রায় ৭ হাজার ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিং এলাকায় একটি বাসে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. নাঈম সরকার ও মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার রাতে র‍্যাব-১০ এর একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিং এর পশ্চিম পাশে ঢাকা টু গোপালগঞ্জগামী মহাসড়কের উপর দোলা পরিবহন নামে একটি বাসে তল্লাশি করে। এসময় বাসে থাকা মো. নাঈম সরকার ও মো. শফিকুল ইসলামকে তাদের হেফাজতে থাকা ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২০ লাখ ৯৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দুজন পেশাদার মাদক কারবারি। দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে তারা ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতো।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
বিশ্বে পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার দ্বিতীয় বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান: ‘ওদের গুলি করো’, শেখ হাসিনার নির্দেশ নিয়ে আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা