সিরাজগঞ্জে চাকা ফেটে দোকানে ঢুকে গেলো ট্যাংকলরি, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৯
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুরে সামনের চাকা ফেটে দোকানে ঢুকে গেছে একটি তেলবাহী ট্যাংকলরি। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সরিষাকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তবে বাবু মোল্লা নামে একজনের পা ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘাবাড়ি থেকে তেলবাহী ট্যাংকলরিটি আসছিল। কিন্তু সরিষাকোল বাজারে পৌঁছালে হঠাৎ সামনের ডান দিকের একটি চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরি সড়কের পাশের সেলিম সরকারের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানের সামনে বসে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার পারভেজ হোসেন জানান, তেলবাহী ট্যাংকলরির সামনের একটি চাকা ফেটে যাওয়া এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুপ্রিম কোর্টের সামনে ককটেল নিক্ষেপকারী রাজন ডিবির অভিযানে গ্রেপ্তার
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে