পরিবারের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করলেন ওসমান হাদীর ভাই

নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারন ডাইরি (জিডি) করলেন ওসমান হাদীর মেঝো ভাই ওমর বিন হাদী।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শাহবাগ থানায় জিডি করা হয়।
সাধারন ডাইরি ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী খুন হওয়ার পর থেকে আমি ও হাদীর সন্তান কে খুন করা হতে পারে এমন আশংকা করছি। কারণ, যেহেতু হাদীর খুনী চক্র গ্রেফতার হয়নি, সেহেতু হাদীর খুনি চক্রে যে কোন সময় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।যার কারনে আমি ও হাদীর সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।
এছাড়াও,সোস্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে আমাদের পরিবারে সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে হত্যা করতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও শহীদ হাদীর সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদীর পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় শাহবাগ থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
এদিকে, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












