জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২২| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৩০
অ- অ+

সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাকিব আল হাসান ফ্রি থাকলে, এখন থেকে দেশ ও দেশের বাইরে জাতীয় দলে খেলবেন। তবে এক্ষেত্রে সাকিবকে ফিট থাকতে হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি।

এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়ার বাড়ছে। এবার চুক্তিতে থাকবেন ২৭ জন ক্রিকেটার বলেও জানিয়েছে বিসিবি।

বাংলাদেশের সামনে আগামী সিরিজ মার্চে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের আসার কথা। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন। যে সব মামলা সাকিব আল হাসানের মাথায় রয়েছে সেগুলোও বিসিবির পক্ষ থেকে মোকাবিলা করা হবে বলে বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে।

সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি হওয়ায় বিক্ষোভের শঙ্কা করেছিল বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাঁকে। সর্বশেষ দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। সাকিবকে ফিরিয়ে আনার সবুজসংকেত দিয়েছে এবার বিসিবি। সেই সঙ্গে বিসিবি এটিও সিদ্ধান্ত নিয়েছে যে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে আনা হবে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার