ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:০৪
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় মুফা মালিথা (৪০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মুফা মালিথা বাইসাইকেলে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুফা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কার ভাবনা
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
১১ বছরের শিশুকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের বাবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা