নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে মাঠে থাকবে ১৫ প্লাটুন বিজিবি 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:১০
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে চাঁপাইনবাবগঞ্জের তিন আসনের পাঁচ উপজেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নির্বাচনের সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং যেকোন ধরনের অনাকাঙ্ক্ষত পরিস্থিতি মোকাবিলায় সজাগ ও দায়িত্ব পালন করবে।

রবিকার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের এ তথ্য জানান অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির উপ অধিনায়ক সাজ্জাদুল ইসলাম, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ প্রমুখ।

ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ ও ৫৯ বিজিবি ব্যাটালিয়ন আসন্ন নির্বাচনে মাঠে কাজ করবেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত করতে বিজিবি দৃঢ় দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা
কালবৈশাখীর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্থগিত
স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না: জামায়াত আমির
ইউরোপে পাঠানোর নামে ৩১ লাখ টাকা আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা