পুলিশকে কান ধরে দাঁড় করালো উত্তেজিত জনতা, রাজশাহীতে কী ঘটেছিল?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:১৭
অ- অ+

রাজশাহীতে সড়ক দুর্ঘটনার জেরে বেলপুকুর থানার এক এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। এসময় থানার ওসিকেও আটকে রাখা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকার রাজশাহী-নাটোর সড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন।

‎দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে ক্ষুব্ধ জনতা তাদেরকে একটি টিনের ঘরে আটকে রাখে। এসময় কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে এক এসআইকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয় এবং গালিগালাজ করা হয়।

বেলপুকুর থানার ওসি মো. আরজুন বলেন, যদিও দুর্ঘটনার স্থলটি আমাদের থানা এলাকার নয়, তার পরেও আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে জনতা আমাদেরকে কাজে অবহেলার অভিযোগ তুলে আটকে রাখে। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে আমাদেরকে উদ্ধার করেন।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারসহ ঘটনার তদন্তে গেলে ঘটনাস্থালেই মামলা নিতে বলা হয় এবং পুলিশ সদস্যদের আটকে রাখা হয় ও লাঞ্ছিত করা হয়। সেই ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, পুলিশের কাজ আইনগত ব্যবস্থা গ্রহণ করা। তবে তাদেরকে (হয়রানির শিকার পুলিশ সদস্য) সেই কাজে বাধা প্রদান করা হয়েছে। যেখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়কটি টানা রাস্তা। এখানে চালকের গাফলতিতে দুর্ঘটনা ঘটেছে। পুলিশের এতে কোনও হাত নাই।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মুন্না, সম্পাদক নয়ন
বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা