আল্লাহর কসম, জনগণের সম্পদে হাত দিবো না: জামায়াত আমির

মেহেরপুর প্রতিনিধি
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম, আমরা ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপরে হাত দিবো না।

সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে। এসময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর ১ আসনের জামায়াত জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।

জামায়াত আমিরের জনসভা কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই জনসভা স্থলে অবস্থান করছিলেন। কানায় কানায় ভরে ওঠে জনসভা মাঠ।

হেলিকপ্টারযোগে দুপুর ১.২০ টার দিকে মঞ্চে আসেন জামায়াতের আমির। সংক্ষিপ্ত বক্তব্য শেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা
শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির