নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ২২:০২
অ- অ+

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তাদের হামলায় অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে শাহেদ নামের একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।

সোমবার বিকালে পিকনিক শেষে ফেরার সময় ঘটনা ঘটে৷

জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যরা পার্কটিতে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়ীগুলো পার্কের বাইরের রাস্তায় পার্ক ছিল ছিল। গাড়ীগুলো আসার সময় সেগুলো থেকে চাঁদা দাবি করে বসে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় বাসে থাকা সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে প্রথমে তর্ক বাধে৷ পরে তারা জড়ো হয়ে মব তৈরীর চেষ্টা করে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে রড, দেশীয় অস্ত্রসহ দিয়ে একযোগে হামলা চালায়। এতে সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ, মহসিন, সাখাওয়াত কাওসার ও ক্র্যাবের স্টাফ লাল আহত হন।

সন্ত্রাসীদের হামলায় মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হন তারা।

হামলার শিকার ব্যক্তিরা জানান, এ সময় সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এমনকি গুলি করার হুমকিও দেন। তারা আরও উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ার চেষ্টাও করেন।

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেন, ঘটনার পরপর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় তারা আরও বেপরোয়াভাবে হামলা চালায়।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক গণমাধ্যমকে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা