রাউজানে নলকূপের গর্তে ৩ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে মিসবাহ (৩) নামে এক শিশু আটকে গেছে। শিশুটিকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, কীভাবে শিশুটি নলকূপের গর্তে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নলকূপটির গভীরতা সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































