আজ তারেক রহমান রংপুর যাচ্ছেন, জিয়ারত করবেন আবু সাঈদের কবর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪২| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০৫
অ- অ+

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার রংপুরে জনসভায় ভাষণ দেবেন। দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাচ্ছেন তিনি।

বিএনপির সূত্রে জানা গেছে, তারেক রহমান সড়কপথে রংপুরে যাবেন। প্রথমে বিকাল পৌনে চারটায় তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি যাবেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। বিকাল পাঁচটায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপির নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষের পথে।

জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে বলে জানান আমাদের রংপুর প্রতিনিধি

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১