সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ২২:১৬
অ- অ+

সাতক্ষীরার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তেঁতুলতলা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম এবং রজব আলীর ছেলে মনিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ঘেরের বাঁধে টমেটো তুলতে যান মনিরুল ইসলাম। এ সময় পা পিছলে তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মনিরুল ইসলামকে বাঁচাতে এগিয়ে যান আব্দুর রহিম। তিনিও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারগুলোকে সহায়তার বিষয়ে আলোচনা চলছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকা টাইমস/৩১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা