আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতায় যেতে চায় জামায়াত: চরমোনাই পীর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২
অ- অ+

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অভিযোগ করেছেন, ক্ষমতার লোভে পড়ে জামায়াত আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শিশু পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, তাদের মুখে এক কথা, কাজে আরেকটা। ক্ষমতার মোহে পড়ে তারা বিদেশি শক্তির সঙ্গে গোপনে বৈঠক করছে। জনগণ এখন সব বুঝে গেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে জনগণের চাওয়া-পাওয়া ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। তাহলে আবার ক্ষমতায় এসে কীভাবে উন্নয়ন ও শান্তি নিশ্চিত করবে? দেশের মানুষ আর বোকা নয়, ধোঁকা খাবে না।

গত ৫৪ বছর দেশ নীতি ও আদর্শ অনুযায়ী পরিচালিত হয়নি উল্লেখ করে রেজাউল করিম বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আমরা দেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম। ইসলাম শক্তিশালী হবে, মানবতা রক্ষা পাবে—এই স্বপ্ন নিয়েই ইসলামের পক্ষে একটি সমঝোতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, নেতৃত্ব ও নীতিগত অবস্থান নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতার পথে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, একশ্রেণির ক্ষমতালোভী ইসলামের বাক্স বাদ দিয়ে প্রচলিত আইনে দেশ চালাতে চায়। ৫৪ বছর এই নিয়মে দেশ চলেছে—কোথায় ইনসাফভিত্তিক রাষ্ট্র? এই নিয়মে আবার ইনসাফ কায়েমের কথা বলা সম্পূর্ণ ধোঁকা। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে হাতপাখায় ভোট দেন, পরিবর্তন সম্ভব। এখন আর চুপ থাকার সময় নেই।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী।

(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা