নারীদের অপমানকারীরা দেশপ্রেমিক হতে পারে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় ও জনগণের ভোটাধিকার হরণ করেছে তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না।
আজ সোমবার খুলনা মহানগর ও জেলা আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে, তারা কোনোভাবে নারী নেতৃত্বে বিশ্বাস করে না। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুইদিন আগে বলেছে, যেসকল মহিলা, যেসকল মা-বোনেরা কর্ম-সংস্থানের জন্য যান, তাদেরকে... প্রিয় ভাই-বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করেছে, যা আমাদের দেশের জন্য কলঙ্কস্বরূপ।
তিনি বলেন, এই কথার বলার পর যখন তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন বলা হলো তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা বলেছেন আইডি এভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এভাবে মিথ্যা কোথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে-যে আইডি হ্যাক হয়েছে। এদের একটা পরিচয় এরা মিথ্যাবাদী।
তিনি আরও বলেন, এরা শুধু স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে স্বার্থ রক্ষা করার জন্য।
তারেক রহমান বলেন, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। অথচ বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে আইডি হ্যাক হতে পারে না। এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থের জন্য মিথ্যা কথা তুলে ধরছে। এদের একটাই পরিচয় মিথ্যাবাদী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































