জান্নাতের কার্ড শেষ হওয়ায় নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন জামায়াত আমির: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪
অ- অ+

জামায়াত ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, কোন কোন জায়গায় ধর্মীয় রাজনীতির জঘন্য রূপ দেখা যাচ্ছে। জান্নাতের কার্ড শেষ হওয়ায় নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়গুলোতে মব সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে দাবি করে তিনি বলেন, একটা দেশ নারীদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে, তাদের দেখলে মনে হয় ক্ষমতায় আসলে তারাও সেই একই কাজ করবে।

এ সময় জামায়াত আমিরের আইডি হ্যাক হওয়া রহস্যজনক বলে মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে জামায়াতের আমিরের স্ট্যাটাসে নারী সমাজ লজ্জিত হয়েছে বলে মন্তব্য করেন সেলিমা রহমান। এ সময় নারী সমাজের কাছে জামায়াতের আমিরকে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

সেলিমা রহমান বলেন, দেশের নারী সমাজ ১২ তারিখ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমক উচিত জবাব দেবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা