বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে এবার জনগণ লাল কার্ড দেখাবে। এছাড়া দাঁড়িপাল্লায় ভোট দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের বগলের তলে ঋণ খেলাপি, তারাই নাকি দেশকে দুর্নীতিমুক্ত করবে—এটা জনগণ আর বিশ্বাস করে না।

তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সেই পরিবর্তনের পথেই এগোচ্ছে।

এর আগে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সকালে কক্সবাজারে পৌঁছান জামায়াত আমির। সফরের শুরুতে তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। পরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত আরেকটি বড় জনসভায় যোগ দেন।

জনসভায় ১১ দলীয় জোটের পক্ষে জাগপা নেতা রাশেদ প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, ডাকসু নেতা এস এম ফরহাদসহ কক্সবাজার জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১