নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট-২০২৬ উপলক্ষে সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধান আজ মঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শন করেছেন। সময় তিন বাহিনী প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেন।

সফরকালে, সেনা, নৌ বিমান বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও, পরিদর্শনকালে তিন বাহিনী প্রধানইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গাজীপুর জেলা পরিদর্শনকালে, সেনা, নৌ বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা