ফরিদপুরে মাদক মামলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭
অ- অ+

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. সাদ্দাম শেখ।

বুধবার দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাদ্দাম শেখকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ ফরিদপুর জেলার কোতয়ালী থানার জিআর মামলা নম্বর- ৫৫৬/১৪ অনুযায়ী ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ২২(গ) অনুযায়ী ২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির পিতার নাম মো. শেখ শহিদ। তার বাড়ি ফরিদপুর শহরের খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়ক এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সাজা এড়াতে সে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে অবস্থান করছিল। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা