টঙ্গীবাড়িতে দাঁড়িয়ে থাকা লরির নিচে নিয়ন্ত্রণহারা মোটরসাইকেল, তিন বন্ধু নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮
অ- অ+

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দ্রুতগামী মোটরসাইকের দাঁড়িয়ে থাকা লরির নিচে ঢুকে গেলে দুর্ঘটনায় তিন বাইক আরোহী যুবক নিহত হয়েছেন।

গত রাত (বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি) ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন- তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। তারা তিনজন বন্ধু।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে আছড়ে পড়ে। এতে বাইকটি ট্রলির নিচে চলে যায় আর তিন বন্ধু ট্রলিতে আঘাত লেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান।

গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, ঘটনাস্থলে দুজন মারা যান, অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4