ধানের শীষে দোলনের সমর্থন, ফরিদপুর-১ আসনে নতুন মেরুকরণ

মো. আবদুল মান্নান
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬
অ- অ+

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা ও তাদের রুখে দিতে আজ বিএনপির ধানের শীষের প্রতি সমর্থন জানিয়েছেন।

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আরিফুর রহমান দোলনের এই সমর্থন নিঃসন্দেহে একটি সাহসী, দূরদর্শী ও রাজনৈতিকভাবে পরিপক্ব সিদ্ধান্ত।

প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে জোরালো অবস্থান থাকা দোলন মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে রুখতে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা সমসাময়িক রাজনীতিতে বিরল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা নয়, এটি আদর্শ, ত্যাগ, সময়োপযোগী সিদ্ধান্ত এবং বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এক মহৎ ক্ষেত্র। আরিফুর রহমান দোলনের আজকের অবস্থান সেই চিরন্তন সত্যকেই আবার প্রতিষ্ঠিত করল। ব্যক্তিগত সম্ভাবনা, ব্যক্তিকেন্দ্রিক অর্জন কিংবা তাৎক্ষণিক লাভের হিসাব পাশে রেখে তিনি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এই সিদ্ধান্ত কেবল একজন প্রার্থীর সিদ্ধান্ত নয়, এটি একজন সচেতন রাজনৈতিক নেতার আত্মপ্রকাশ ঘোষণা করল।

ফরিদপুর-১ আসনের রাজনীতিতে আরিফুর রহমান দোলন নতুন কোনো নাম নয়। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠে সক্রিয় থেকে তিনি নিজেকে একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তৃণমূল থেকে শুরু করে সাধারণ মানুষ, কর্মী-সমর্থক— সবার সঙ্গেই তার একটি স্বাভাবিক ও আন্তরিক যোগাযোগ রয়েছে। নিজের আদর্শের প্রতি তার নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তাকে এই অঞ্চলের রাজনীতিতে আলাদা করে চিহ্নিত করেছে। আজকের এই সিদ্ধান্ত সেই দীর্ঘ পথচলায় এক গুরুত্বপূর্ণ মোড়।

অনেকেই রাজনীতিতে প্রার্থী হওয়াকেই চূড়ান্ত লক্ষ্য মনে করেন। কিন্তু প্রকৃত রাজনীতিবিদরা জানেন—প্রার্থী হওয়া নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই নেতৃত্বের আসল পরীক্ষা। দোলন সেই পরীক্ষায় সফলভাবেই উত্তীর্ণ হয়েছেন। তিনি বুঝতে পেরেছেন, এই মুহূর্তে ব্যক্তিগত অবস্থান নয়, বরং দেশের স্বার্থে সম্মিলিত শক্তিই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার এই অবস্থান ভবিষ্যতের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া।

ইতিহাস সাক্ষ্য দেয়, যারা সংকটকালে ত্যাগ স্বীকার করতে পারেন, তারাই ভবিষ্যতে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন। রাজনীতিতে অনেক সময় জয় আসে ব্যালট বাক্সের আগেই—নৈতিক অবস্থান, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে। আজ আরিফুর রহমান দোলন সেই আস্থার জায়গাটিই আরও শক্ত করলেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি নিজের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের কাছে নিজেকে একজন ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বিভক্ত রাজনীতির এই সময়ে ঐক্যের ডাক দেওয়া, দেশের প্রয়োজনকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া— এটি শুধু রাজনৈতিক পরিপক্বতার পরিচয় নয়, বরং এটি ভবিষ্যৎ নেতৃত্বেরও ইঙ্গিত বহন করে।

আরিফুর রহমান দোলনের এই সিদ্ধান্তের ফলে ফরিদপুর-১ আসনের রাজনীতিতে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে, এটা নিশ্চিত করেই বলা যায়।

যেমন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতীক্ষায়। দোলনের এ সিদ্ধান্ত বিশেষ করে ফরিদপুরে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এবং ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবে।’

রাজনৈতিক ইতিহাসে আমরা বারবার দেখেছি—যারা সময়ের বাস্তবতা বুঝে আত্মসংযম ও ত্যাগের পরিচয় দেন, তারাই পরবর্তী সময়ে গণমানুষের প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই সিদ্ধান্ত দোলনের রাজনৈতিক জীবনকে আরও সমৃদ্ধ করবে, তাকে আরও গ্রহণযোগ্য করে তুলবে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। ফরিদপুর-১ আসনের ভবিষ্যৎ রাজনীতিতে তার নাম যে আরও দৃঢ়ভাবে উচ্চারিত হবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।

রাজনীতিতে সময় কখনো কারও জন্য অপেক্ষা করে না, কিন্তু যারা সময়কে বুঝতে পারেন, তারাই ইতিহাসের পাতায় জায়গা করে নেন। আরিফুর রহমান দোলন সেই প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। এই সিদ্ধান্তের জন্য আবারও তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

শেষ কথা হিসেবে বলতে চাই, আরিফুর রহমান দোলন ভবিষ্যতেও ফরিদপুর-১ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দায়িত্বশীল, সাহসী ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে যাবেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকা আরও শক্তিশালী হোক—এই কামনা করি।

লেখক: সংবাদকর্মী।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা