গাজীপুরে নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩২
অ- অ+

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে টঙ্গী বাজারের মেইন রোডে এই ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন— অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮) রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২) রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, আজ বিকালের দিকে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। এ সময়ে একটি ঘরের ভেতরে রাখা বেশ কিছু গ্যাস-বেলুন বিস্ফোরণ হয়। এতে আমাদের ১৮ জন কর্মী দগ্ধ হলে তাদের জাতীয় বার্ন হাসপাতালে নিয়ে আসেন তারা।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আজ সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুযারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা