মিরসরাইয়ের ১০৬ কেন্দ্র প্রস্তুত, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি-জামায়াত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯
অ- অ+

সারাদেশে ন্যায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ১০৬টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এসব কেন্দ্রগুলোতে।

বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ১০৬টি কেন্দ্রের ৭১৮টি ভোটকক্ষের ব্যালট বক্সসহ নির্বাচন সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যালট পেপার ছাড়া ভোটের সকল সামগ্রী প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

জানা গেছে, প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সামগ্রী নিয়ে স্ব স্ব নির্বাচনী কেন্দ্রে পৌঁছেছেন৷ ভোটকক্ষ প্রস্তুত করে রাতে কেন্দ্রে অবস্থান করবেন। মিরসরাইতে কোনো দুর্গম অঞ্চল না থাকায় ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১২ জন। পোস্টাল ব্যালট রেজিষ্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ আসনে ১৮ থেকে ৩৩ বছর বয়সী নতুন ভোটার রয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯৭২ জন।

মিরসরাই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, মোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮। সবগুলো কেন্দ্রে সিসি ক্যামরার আওতায় থাকবে। মিরসরাই থানায় ৪৯ টি কেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ, জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি অধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার ১১২ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১১২ জন, পোলিং অফিসার ১৫০৮ জন।

ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও সেনাবাহিনী, আনসার ভিডিপি, পুলিশ, র্যা ব, বিজিবি ও গ্রাম পুলিশরা নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত; এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত আপেল প্রতীকের প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ মনোনীত হাতপাঞ্জা প্রতীকের প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আ স ম আ: রব) মনোনীত তারা প্রতীকের প্রার্থী এ কে এম আবু ইউসুফ।

তবে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সাথে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের সাথে৷

(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা