রাজবাড়ীতে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৭
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান।

তিনি বলেন,আমাদের স্কুলে ভোট কেন্দ্র উপলক্ষে চার টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সোমবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোন ফুটেজ নাই আমাদের কাছে।তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেই সাথে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা।যার কারণে ক্যামেরা চোর সনাক্ত করা যায় নাই।তবে বিদ্যালয়ের বাকি ৩ টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে।

এদিকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ১৯৮টি ভোটকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা গণহত্যার ৯ বছর: শেষ হয়নি বেদনা, ফেরেনি ন্যায়বিচার
দেশের বাজারে স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৬ হাজার টাকা
বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচারকেরা
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান আজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা