ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৩
অ- অ+

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় রাজারহাট, ফুলবাড়ি ও কুড়িগ্রাম সদর উপজেলার ভোটারদের উদ্দেশ্যে আতিক মুজাহিদ বলেন, “কুড়িগ্রামের ছাত্র-জনতা ও সকল তরুণদের বলছি, তোমরা কাল তোমাদের হাতে থাকা ডিভাইস দিয়ে ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিয়ে আমাদের ট্যাগ করতে পারো কিংবা আমাদের নম্বরে পাঠাতে পারো। আমরা তোমাদের পাঠানো ভিডিও/ছবি দেখে যার ভিডিও সবচেয়ে বেশি তথ্যবহুল হবে, তাকে আইফোন পুরস্কৃত করবো।”

এ সময় তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “বুঝেছো তো কোন ধরনের ভিডিও করতে হবে।” তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ভোটকেন্দ্রে অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট কিংবা সহিংসতার মতো ঘটনা ঘটলে সেগুলো ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি।

আতিক মুজাহিদ দাবি করেন, এটি মূলত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার একটি উদ্যোগ। তার ভাষায়, প্রতিটি মুঠোফোনধারী সচেতন নাগরিককেই যেন একেকজন গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারেন—সেই লক্ষ্য থেকেই এই পরিকল্পনা।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলির ব্যাপক সাড়া রয়েছে। তবে আমাদের আশঙ্কা, প্রতিপক্ষ জনপ্রিয়তা দেখে ভোটকেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা করতে পারে। সেই ভয় থেকেই আমরা চাই সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাই কেন্দ্র পাহারায় এগিয়ে আসুক। সেখান থেকেই এই পুরস্কার প্রদানের পরিকল্পনা।”

তার এ ঘোষণাকে ঘিরে নির্বাচনী এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের এই উদ্যোগ নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদুল আজহা যাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
কানাডায় পরিবার, ঢাকায় একা জীবন: মিরপুরে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি মুন্না, সম্পাদক নয়ন
বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা